আপতিত

আপতিত–বিণ. দৈবাত্ বা হঠাত্ আগত; নিপতিত; অবতীর্ণ।

আপতিক

আপতিক–বিণ. সহসা বা হঠাত্ ঘটেছে এমন, accidental.

আপতন

আপতন [ āpatana ] বি. ১. পতন, পড়ে যাওয়া; ২. সংঘটন; কোনো ঘটনার আকস্মিক সংঘটন, accident; ৩. অবতরণ, নামা। [সং. আ + √ পত + অন]। আপতিক–বিণ. সহসা বা হঠাত্ ঘটেছে এমন, accidental. আপতিত–বিণ. দৈবাত্ বা হঠাত্ আগত; নিপতিত; অবতীর্ণ।

আপত্কালীন

আপত্কালীন–বিণ. বিপদের সময়ের (আপত্কালীন সতর্কতা)।

আপত্

আপত্ [ āpat ] দ্র আপদ। আপত্কাল–বি. বিপদের সময়, দুঃসময়। আপত্কালীন–বিণ. বিপদের সময়ের (আপত্কালীন সতর্কতা)।

আপণিক

আপণিক–বিণ. আপণসম্বন্ধীয়; কেনাবেচাসম্বন্ধীয়। বি. ব্যবসায়ী, দোকানদার (আপণিকেরা নিজ নিজ পণ্য নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হল)।

আপণ

আপণ [ āpaņa ] বি. বিপণি, দোকান; কেনাবেচার জায়গা; হাট। [সং. আ + √ পণ্ + অ]। আপণিক–বিণ. আপণসম্বন্ধীয়; কেনাবেচাসম্বন্ধীয়। বি. ব্যবসায়ী, দোকানদার (আপণিকেরা নিজ নিজ পণ্য নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হল)।

আপড়া

আপড়া [ āpaḍā ] বিণ. ১. পড়া হয়নি এমন, অপঠিত, unread; ২. অশিক্ষিত (‘আপড়া পো সভায় নিয়ে থো’)। [বাং. অ + পড়া২]।

আপ্রাণ

আপ্রাণ [ āprāņa ] বিণ. ক্রি-বিণ. যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ, প্রাণ থাকা পর্যন্ত (আপ্রাণ খেটে যাব); প্রাণপণ (আপ্রাণ চেষ্টা)। [সং. আ (=সীমা, অবধি) + প্রাণ]।