আ আফিম আফিম, আফিং, আফিঙ [ āphima, āphi ] বি. অহিফেন; পোস্ত বীজ থেকে তৈরি ওষুধ ও মাদক দ্রব্য। [আ. আফিয়ুন]।
আ আফসানো আফসানো [ āphasānō ] ক্রি. ১. আস্ফালন করা; ২. বিফল হয়ে খেদ বা ক্রোধ প্রকাশ করা। [বাং. √ আফসা + আনো]। আফসানি–বি. আস্ফালন; আপশোস।
আ আফলোদয় আফলোদয় [ āphalōdaỷa ] ক্রি-বিণ. ফললাভ বা সাফল্যলাভ পর্যন্ত, যে পর্যন্ত ফললাভ না হয়। [সং. আ (=অবধি) + ফলোদয়]।
আ আফগান আফগান [ āpha.gāna ] বি. আফগানিস্তানের অধিবাসী। বিণ. আফগানিস্তানসম্বন্ধীয়; আফগানসম্বন্ধীয়। [ফা. অফ্গান্]। আফগানি–বিণ. আফগানিস্তানের।