আবকারি

আবকারি, আবগারি–বি ১. মাদকদ্রব্যের ব্যবসায়; ২. মাদক দ্রব্যসংক্রান্ত রাজস্ব (আবকারি বিভাগ, Excise Department) বিণ. মাদকদ্রব্য সম্বন্ধীয়; মাদক দ্রব্যের প্রস্তুতিকরণ ও ব্যবসায়সংক্রান্ত।

আবওয়াব

আবওয়াব [ āba-ōỷāba ] বি. নির্ধারিত বা বৈধ করের অতিরিক্ত কর বা খাজনা। [ফা. ওয়াব শব্দের বহুবচন]।

আবকার

আবকার, আবগার [ āba-kāra, āba-gāra ] বি. যে মদ চোলাই বা প্রস্তুত করে এবং বিক্রয় করে; মাদকদ্রব্য প্রস্তুতকারী ও বিক্রেতা। [ফা. আব্কার্]।

আব

আব১ [ āba ] বি. দেহে উত্পন্ন মাংসপিণ্ড বা এই রোগ, tumour. [সং.অর্বুদ]। আব২ [ āba ] বি. ১. জল (পাঞ্জাব, দোআব); ২. উজ্জ্বলতা। [ফা. আব্]।

আফ্রিকান

আফ্রিকান [ āphrikāna ] বি. আফ্রিকা-মহাদেশের লোক। বিণ. আফ্রিকার; আফ্রিকাসম্বন্ধীয়। [ইং African]

আফোটা

আফোটা [ āphōţā ] আফুটন্ত-র অনুরূপ।

আফুটন্ত

আফুটন্ত, আফুটা, আফোটা [ āphuţanta, āphuţā, āphōţā ] বিণ. ১. অপরিস্ফুট, অবিকশিত; ২. সিদ্ধ হয়নি বা ফোটানো এমন (আফোটা) চাল)। [বাং. আ + ফুট্ + অন্ত (শতৃ), আ]।

আফিঙ

আফিঙ, আফিং–আফিম এর. রূপভেদ।