আবদার

আবদার১ [ ābadāra ] বি. বায়না; অন্যায় যুক্তিহীন বা উত্কট দাবি (ছেলের সব আবদার মেনে নিলে তাতে ছেলেরই ক্ষতি হবে)। আবদেরে বিণ. আবদার করে এমন, বায়না করে এমন (বড়ই আবদেরে ছেলে)। [হি. আব্দা]। আবদার২ [ ābadāra ] বিণ. উজ্জ্বল (আবদার মুক্তো)। [ফা. আব্ + দার]।

আবণ্টন

আবণ্টন [ ābaņţana ] বি. অংশ বণ্টন বা ভাগবাঁটোয়ারা, allotmet (স.প..)। [সং. আ + বণ্টন]।

আবডাল

আবডাল [ ābaḍāla ] বি. আড়াল। [সং. অন্তরাল]।

আবজুশ

আবজুশ [ āba-juśa ] বি. ক্বাথ, সিদ্ধ করে প্রস্তুত কোনো জিনিসের ঘন নির্যাস, broth. [ফা. আব্জোশ]।

আবজানো

আবজানো [ ābajānō ] আওজানো-এর রুপভেদ।

আবছা

আবছা, আবছায়া [ ābachā, āba.chāỷā ] বি. অস্পষ্ট প্রকাশ, অস্পষ্ট আকার; আভাস। বিণ. অস্পষ্ট; ছায়ার মতো (‘আবছা রাতে দেখনু বিনা চশমাতে’: সু. রা.)। ক্রি-বিণ. অস্পষ্টভাবে (আবছা দেখলাম)। [সং. অপচ্ছায়া]।

আবখোরা

আবখোরা [ āba-khōrā ] বি. জল পান করার পাত্রবিশেষ। [ফা. আখ্খোরা]।