আবর্জনা

আবর্জনা [ ābarjanā ] বি. জঞ্জাল, নোংরা জিনিস; সম্পূর্ণরূপে বর্জনীয় জিনিস; (আল.) অবাঞ্ছিত ব্যক্তি (সংসারের আবর্জনা)। [সং. আবর্জন + আ]।

আবর্জিত

আবর্জিত–বিণ. সম্পূর্ণ পরিত্যক্ত; অবনমিত; আকৃষ্ট (আবর্জিতচিত্ত); নিয়মিত।

আবর্জন

আবর্জন [ ābarjana ] বি. ১. সম্পূর্ণ বর্জন, পরিত্যাগ; ২. অবনমন; ৩. নিয়মন। [সং. আ + বর্জন]। আবর্জিত–বিণ. সম্পূর্ণ পরিত্যক্ত; অবনমিত; আকৃষ্ট (আবর্জিতচিত্ত); নিয়মিত।

আবরু

আবরু [ ābaru ] বি. ১. মর্যাদা, (স্ত্রীজাতির) সম্ভ্রম; ২. শ্লীলতা, ইজ্জত; ৩. পর্দা, আবরণ; ৪. চোখের পাতা। [ফা. আব্রু]।

আবরিত

আবরিত–বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত (‘বর্ম-আবরিত দ্বারীর চোখে’)

আবরণ

আবরণ [ ābaraņa ] বি. ১. আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ); ২. আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)। [সং. আ + √ বৃ + অন]। আবরণী–বি. ঢাকনি। আবরিত–বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত (‘বর্ম-আবরিত দ্বারীর চোখে’)

আবরক

আবরক [ ābaraka ] বিণ. ঢাকে বা ঢেকে রাখে এমন, আবরণকারী, আচ্ছাদনকারী। বি. ঢাকনি; ঘোমটা। [সং. আ + √ বৃ + অক]।

আবপন

আবপন [ ābapana ] বি. (বীজ) বোনা। [সং. আ + √ বপ্ + অন]।

আবদ্ধ

আবদ্ধ [ ābaddha ] বিণ. ১. রুদ্ধ, বন্ধ (গণ্ডির মধ্যে আবদ্ধ); ২. জড়িত (নানা সাংসারিক সমস্যায় আবদ্ধ); ৩. বাঁধা রয়েছে বা বেঁধে রাখা হয়েছে এমন (শৃঙ্খলাবদ্ধ); ৪. বন্ধকি, mortgaged. [সং. আ + বদ্ধ]।