আ আবাছা আবাছা [ ābāchā ] বিণ. ১. যা থেকে অদরকারি বাজে জিনিস বেছে ফেলে দেওয়া হয়নি (আবাছা মশলা, আবাছা চাল); ২. বেছে নেওয়া বা নির্বাচিত করা হয়নি এমন। [বাং. অ + বাছা]।
আ আবাঁধা আবাঁধা [ ābām̐dhā ] বিণ. ১. বাঁধা নয় এমন, আবদ্ধ (আবাঁধা চুল); ২. বাঁধানো নয় এমন (আবাঁধা ঘাট); ৩. আগোছালো (আবাঁধা সংসার)। [সং. আ + বাঁধা]।
আ আবাগা আবাগা, আবাগে [ ābāgā, ābāgē ] বি. অভাগা, হতভাগ্য ব্যক্তি। [সং. অভাগ্য]। আবাগি, আবাগী–বি. (স্ত্রী.) হতভাগ্য নারী; হতভাগী।
আ আবহাওয়া আবহাওয়া [ ābahāōỷā ] বি. ১. জলবায়ু, climate; Weather; ২. (আল.) পরিবেশ, পরিস্হিতি (ঘরে ঢুকেই বুঝলাম ঘরের আবহাওয়া ভালো নয়)। [ফা. আব্ + হাওয়া]।
আ আবহসংগীত আবহসংগীত–বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music.