আবাসিক

আবাসিক [ ābāsika ] বি. ১. (বৌদ্ধ বিহারের) রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি, caretaker; ২. ছাত্রাবাসে বাসকারী ছাত্র (আবাসিকদের সুযোগসুবিধা বাড়ানো)। বিণ. আবাসসংক্রান্ত; আবাসবিশিষ্ট। [সং. আবাস + ইক]। আবাসিক বিদ্যালয়–বি. যে বিদ্যালয়ে সমস্ত ছাত্রকেই ছাত্রাবাসে (hostel) আবাসিক হিসাবে থাকতে হয়, residential school.

আবাসন

আবাসন [ ābāsana ] বি. নাগরিকদের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ বণ্টন ও সংরক্ষণের সরকারি ব্যবস্হা (আবাসন-পর্ষদ্)। [সং. আ + √বস্ + ণিচ্ + অন]।

আবাস

আবাস [ ābāsa ] বি. থাকবার জায়গা, বাসস্হান; গৃহ, বাড়ি (‘পুরানো আবাস ছেড়ে যাই যবে’: রবীন্দ্র)। [সং. আ + √বস্ + অ]।

আবাল্য

আবাল্য [ ābālya ] অব্য. ক্রি-বিণ. বাল্যকাল থেকে; শিশুকাল থেকে (আমরা আবাল্য এই কথা শুনে আসছি)। [সং. আ + বাল্য]।

আবালবৃদ্ধবনিতা

আবালবৃদ্ধবনিতা [ ābāla-bŗddha-banitā ] ক্রি-বিণ. বি. বালক-বৃদ্ধ-স্ত্রীলোক পর্যন্ত সকলেই। [সং. আ + বাল (ক) + বৃদ্ধ + বনিতা]।

আবার

আবার [ ābāra ] ক্রি-বিণ. অব্য. ১. পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); ২. অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); ৩. অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]।

আবাপন

আবাপন [ ābāpana ] বি. কাপড় বোনার তাঁত। [সং. আ + √বাপি + অন]।

আবাপ

আবাপ [ ābāpa ] বি. বীজ বোনা। [সং. আ + √বপ্ + অ]। আবাপ – যে উপায় অবলম্বন করলে স্ত্রীসমাগম লাভ করা যায়, তাকে আবাপ বলে। (কামসূত্র)

আবাদি

আবাদি–বিণ. চাষের উপযুক্ত; ফসল. জন্মে এমন; কর্ষিত (আবাদি জমি)। বি. আবাদ।

আবাদ

আবাদ [ ābāda ] বি. ১. চাল, কৃষি (‘আবাদ করলে ফলত সোনা’: রা. প্র.); ২. কর্ষিত বা চাষের জন্য তৈরি জমি; ৩. জনপদ। [ফা. আবাদ]। আবাদি–বিণ. চাষের উপযুক্ত; ফসল. জন্মে এমন; কর্ষিত (আবাদি জমি)।