আবীত

আবীত১ [ ābīta ] বিণ. ১. আবৃত, ঢাকা; ২. পরিহিত। [সং. আ + √ব্যে + ত]। আবীত২ [ ābīta ] বি. উপবীত, যজ্ঞসূত্র, পইতে। [সং. আ + √অজ্ (বী আদেশ) + ত]।

আবিষ্ট

আবিষ্ট [ ābişţa ] বিণ. ১. আচ্ছন্ন, অভিভূত (মোহাবিষ্ট); ২. অধিকৃত (ভূতাবিষ্ট); ৩. বিহ্বল; তদ্গত; ৪. অভিনিবিষ্ট (অধ্যয়নে আবিষ্ট, আবিষ্টমনে অধ্যয়ন); ৫. পরিব্যাপ্ত (মেঘাবিষ্ট আকাশ) [সং. আ + √বিশ্ + তা]। বি. আবেশ।

আবিষ্করণ

আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া [ ābişkaraņa, ābişkāra, ābişkriỷā ] বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)। [সং. আবিস্ + √কৃ + অন, অ, ক্রিয়া]। আবিষ্করণীয়–বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক–বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক। আবিষ্কৃত–বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য)।

আবিষ্কৃত

আবিষ্কৃত–বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য)।

আবিষ্কর্তা

আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক–বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক।

আবিষ্করণীয়

আবিষ্করণীয়–বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন।