আ আবেশ আবেশ, আবেশন [ ābēśa, ābēśana ] বি. ১. বিহ্বলতা, ভাবাবেগ (‘আবেশ হিয়ার মাঝারে লই’: বিদ্যা.); ২. আসক্তি, আনুরাগ ৩. অন্তঃপ্রবেশ, অনুপ্রবেশ (ভূতাবেশ); ৪. গভীর মনোযোগ; ৫. মোহ, আচ্ছন্নতা (ঘুমের আবেশ)। [সং. আ + √বিশ্ + অ, অন (ভা)]।
আ আবেদন আবেদন [ ābēdana ] বি ১. প্রার্থনা, নিবেদন; ২. দরখাস্ত, আরজি, application; ৩. অভিযোগ, নালিশ; ৪. চিত্তবৃত্তিকে বা মনকে নাড়া দেবার প্রয়াস বা শক্তি, appeal (কবিতার আবেদন বুদ্ধির কাছে নয়, হৃদয়ের কাছে)। [সং. আ + √ বেদি + অন]। আবেদনীয়–বিণ. আবেদনযোগ্য, আবেদন করা যায় এমন।
আ আবেগ আবেগ [ ābēga ] বি. ১. তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা (‘বেগের আবেগ’: রবীন্দ্র); ২. ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); ৩. মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ)। [সং. আ + √ বিজ্ + অ]
আ আবৃত্তি আবৃত্তি [ ābŗtti ] বি. ১. বারংবার পাঠ বা অভ্যাস করা; ছন্দ ভাব ইত্যাদি যথাসম্ভব বজায় রেখে উচ্চকন্ঠে পাঠ; ২. পুনঃপুনঃ আগমন, পুনরায় আগমন। [সং. আ + √বৃত + তি]।
আ আবৃত্ত আবৃত্ত [ ābŗtta ] বিণ. ১. আবর্তন করা বা ঘোরানো হয়েছে এমন; ২. পুনঃপুনঃ পড়া হয়েছে এমন; ৩. প্রত্যাগত, ফিরে এসেছে এমন, পুনরায় আগত। [সং. আ + √বৃত + ত]। আবৃত্তচক্ষু–বিণ. ভিতরের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে এমন। আবৃত দশমিক–বি. recurring decimal (পরি.)।
আ আবৃতি আবৃতি–বি. ১. আবরণ, আচ্ছাদন; ২. বেষ্টন; ৩. প্রাচীর, বেড়া; ৪. বেষ্টিত স্হান। আবৃত [ ābŗta ] বিণ. ১. আচ্ছাদিত, ঢাকা; ২. বেষ্টিত (মেখলাবৃত); ৩. ব্যাপ্ত (মেঘাবৃত)। [সং. আ + √বৃ + ত]।
আ আবৃত আবৃত [ ābŗta ] বিণ. ১. আচ্ছাদিত, ঢাকা; ২. বেষ্টিত (মেখলাবৃত); ৩. ব্যাপ্ত (মেঘাবৃত)। [সং. আ + √বৃ + ত]। আবৃতি–বি. ১. আবরণ, আচ্ছাদন; ২. বেষ্টন; ৩. প্রাচীর, বেড়া; ৪. বেষ্টিত স্হান।