আবেষ্টন [ ābēşţana ] বি. ১. সম্পূর্ণভাবে বেষ্টন বা ঘেরাও করা পরিবেষ্টন (অগ্নির আবেষ্টন); ২. বেড়া; ৩. পরিপার্শ্বিক অবস্হা, প্রতিবেশ। [সং. আ + বেষ্টন]। আবেষ্টক [ ābēşţaka ] বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন। বি বেড়া, প্রাচীর। আবেষ্টনী–বি. (স্ত্রী.) ১. বেষ্টনী, বেড়া; ২. পরিধি; ৩. পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment. আবেষ্টিত–বিণ. আবেষ্টন বা ঘেরাও করা হয়েছে এমন।