আ আভাস আভাস [ ābhāsa ] বি. ১. ক্ষীণ বা অস্পষ্ট প্রকাশ (‘আভাসে দাও দেখা’: রবীন্দ্র); ২. ছায়া; ৩. ইঙ্গিত (আভাস দেওয়া, আভাস বলা); ৪. আভা। [সং. আ + √ ভাস্ + অ]। আভাসমান–বিণ. প্রতীয়মান; ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন। আভাসিত–বিণ. অস্পষ্টভাবে প্রকাশিত, ঈষত্ প্রকটিত।
আ আভাষ আভাষ [ ābhāşa ] বি. ১. মুখবন্ধ, ভুমিকা, অবতরণিকা (গ্রন্হের পূর্বাভাষ); ২. আলাপ। [সং. আ + √ভাষ্ + অ]। আভাষণ–বি. সম্বোধনপূর্বক কথন; আলাপ; উক্তি; বক্তৃতা। আভাষিত–বিণ. কথিত, উক্ত।
আ আভাঙা আভাঙা [ ābhāńā ] বিণ. ভাঙা বা চূর্ণ করা হয়নি এমন, পেষানো হয়নি এমন (আভাঙ্গা গম)। [বাং. আ + ভাঙ্গা]।