আমদানিশুল্ক

আমদানিশুল্ক–বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty.

আমতা

আমতা, আমতাআমতা [ āmatā, āmatā-āmatā ] অব্য. অস্পষ্টভাবে স্বীকার বা অস্বীকার; হ্যাঁ বা না কোনোটাই স্পষ্টভাবে না বলা। [দেশি]।

আমড়াগাছি

আমড়াগাছি–বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ।

আমড়া

আমড়া [ āmaḍā ] বি. লম্বাটে গোলধরনের টক স্বাদযুক্ত ফলবিশেষ। [সং. আম্রাতক]। আমড়াগাছি–বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ।

আমচুর

আমচুর [ āma-cura ] বি. আমশি, শুকিয়ে রাখা আমের ছোট ছোট টুকরো। [বাং. আম৩ + চুর (সং. চূর্ণ)]।

আমগ্ন

আমগ্ন [ āmagna ] বিণ. আংশিক মগ্ন, প্রায় ডুবে আছে এমন (‘আমগ্ন কি স্বপ্নাবিষ্ট ঘুমে’: সু.দ.)। [সং. আ + মগ্ন]।

আমগন্ধি

আমগন্ধি [ āma-gandhi ] বিণ. (রাঁধা খাবার সম্বন্ধে) কাঁচা গন্ধযুক্ত; দুর্গন্ধযুক্ত। [সং. আম৪ + গন্ধ + ই]।

আমকশ্মশান

আমকশ্মশান [ āmaka-śmaśāna ] বি. যে শ্মশানে মৃতদেহ দাহ না করে শিয়াল কুকুরের খাওয়ার জন্য ফেলে রাখা হয়। [সং. আম৪ + ক + শ্মশান].

আমআদা

আমআদা [ āma-ādā ] বি. আমের গন্ধযুক্ত আদাবিশেষ।