আ আমরণ আমরণ [ āmaraņa ] ক্রি-বিণ. মৃত্যু পর্যন্ত (আমরণ সংগ্রাম করা)। বিণ. মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত (আমরণ দুঃখ)। [সং. আ + মরণ]।
আ আ মর আ মর [ ā mara ] অব্য. মরণ হোক এই উক্তি; বিরক্তি ক্রোধ ব্যঙ্গ ইত্যাদি সূচক ধ্বনি (আ মর, আমি তার কী জানি)। [বাং আ৩ + মর]।
আ আময় আময় [ āmaỷa ] বি. রোগ, ব্যাধি (নিরাময়, উদরাময়)। [সং. আম১. + √ যা + অ]। আময়িক–বিণ. রোগসম্বন্ধীয়; রোগনিরাময়সম্বন্ধীয়।
আ আমমোক্তার আমমোক্তার [ āma-mōktāra ] বি. বিষয়কর্ম নির্বাহের জন্য আইনত নিযুক্ত প্রতিনিধি। [আ. আম্ + ফা. মুখ্তার]। আমমোক্তারনামা–বি. আমমোক্তার নিয়োগের দলিল, power of attorney.