আমলা

আমলা১ [ āmalā ] বি. আমলকী। [বাং, তু. হি. আঁওলা]। আমলাতেল–বি. আমলা থেকে তৈরি কেশবর্ধক তেল। আমলা২ [ āmalā ] বি. ১. কেরানি; ২. কর্মচারী; ৩. উচ্চপদস্হ কর্মচারী। [আ. আমিল]। আমলাতন্ত্র–বি. যে শাসনব্যবস্হায় উচ্চপদস্হ সরকারি কর্মচারিমণ্ডলই সর্বেসর্বা; bureaucracy.

আমলকী

আমলকী [ āmalakī ] বি. টক ও কষায় স্বাদযুক্ত ফলবিশেষ, আমলা; ওই ফলের গাছ। [সং. আ + √ মল্ + অক্ + ঈ]।

আমলনামা

আমলনামা–বি. জমি ইত্যাদিতে দখল দেওয়ার জন্য লিখিত আদেশ।

আমল

আমল [ āmala ] বি. ১. সময়, যুগ, কাল (ঠাকুরদার আমল, হাল আমল); ২. রাজত্বকাল, শাসনকাল (আকবরের আমল); ৩. অধিকার (‘কটকে হইল আলিবর্দির আমল’: ভা. চ.); ৪. প্রশ্রয়; গুরুত্ব (কথায় আমল না দেওয়া)। আমল দেওয়া–ক্রি. বি. গ্রাহ্য করা, গুরুত্ব দেওয়া। আমলনামা–বি. জমি ইত্যাদিতে দখল দেওয়ার জন্য লিখিত আদেশ। আমলে আনা–ক্রি. বি. ১. গ্রাহ্য করা (কারও কথাই আমলে আনে না); ২. কোনো কাজ হাতে নেওয়া বা আরম্ভ করা।

আমর্ষ

আমর্ষ [ āmarşa ] বি. ১. অক্ষমা; ২. ক্রোধ। [সং. অমর্ষ]।

আমর্শ

আমর্শ [ āmarśa ] বি. ১. স্পর্শ; ২. পরামর্শ, উপদেশ; ৩. প্রণিধান, চিন্তা (পরামর্শ)। [সং. আ + √ মৃশ্ + অ]। আমর্শন–বি. উক্ত সব অর্থে।

আমরুল

আমরুল [ āma-rula ] বি. গুল্মজাতীয় টক স্বাদের শাকবিশেষ। [তু. সং. অম্ললোনী]।

আ মরি

আ মরি, আমরি [ ā mari, āmari ] অব্য. আহা মরি, মরি মরি; প্রশংসা বা বিদ্রূপের সূচক ধ্বনি (‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’: অ. প্র.)। [বাং. আ + মরি]।