আমান্ন

আমান্ন [ āmānna ] বি. অপক্ব বা আরাঁধা অন্ন। [সং. আম৪ + অন্ন]।

আমানি

আমানি [ āmāni ] বি. পানতা ভাতের জল, কাঁজি। [দেশি]।

আমানতি

আমানতি–বিণ. গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন (আমানতি টাকা)।

আমানত

আমানত [ āmānata ] বি. কারও কাছে গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন ধন বা অন্য বস্তু (আমানতের পরিমাণ, বিপুল আমানত)। বিণ. গচ্ছিত. মজুত, জমা (আমানত টাকা)। [আ. আমানত্]। আমানত রাখা, আমানত করা–ক্রি. বি. জমা দেওয়া, গচ্ছিত রাখা। আমানতি–বিণ. গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন (আমানতি টাকা)।

আমাতিসার

আমাতিসার [ āmāti-sāra ] বি. আমাশয় বা আমাশা রোগ। [সং. আম১ + অতিসার]।

আমা

আমা১ [ āmā ] বিণ. আধপোড়া (আমা ইট, আমা ঝামা)। [সং. আম৪ + বাং. আ তু. প্রাকৃ. আমঅ]। আমা২ [ āmā ] সর্ব. ১. আমি নিজে, স্বয়ং; ২. আমার (‘ আমা হতে এই কার্য হবে না সাধন’: নবীন: আমাপানে চাও); ৩. আমাকে। [সং. অহম্ > আমা তু. পা. অহ্মাকং]।

আমশি

আমশি [ āmaśi ] বি. কাঁচা আমের ছোট ছোট চাকলা শুকিয়ে প্রস্তুত টক স্বাদের খাবার। [আম১ দ্র]। আমশি হওয়া, মুখ শুকিয়ে আমশি হওয়া–ক্রি. বি. বিবর্ণ বা বিরস বা বিশীর্ণ হওয়া।

আমলানো

আমলানো [ āmalānō ] ক্রি. ক্রমশ বা একটু একটু করে বেদনা অনুভূত হওয়া। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আমলা + আনো]।

আমসত্ত্ব

আমসত্ত্ব [ āma-sattba ] বি. পাকা আমের রস (সচ.) রোদে শুকিয়ে প্রস্তুত মিষ্টি বা টকমিষ্টি খাবারবিশেষ। [বাং. আম্৩ + সং. সত্ত্ব]।

আমলাতন্ত্র

আমলাতন্ত্র–বি. যে শাসনব্যবস্হায় উচ্চপদস্হ সরকারি কর্মচারিমণ্ডলই সর্বেসর্বা; bureaucracy.