আমৃত্যু

আমৃত্যু [ āmŗtyu ] ক্রি-বিণ. মৃত্যু পর্যন্ত; জীবনের শেষ দিন পর্যন্ত (আমৃত্যু মনে রেখেছিলেন)। [সং. আ + মৃত্যু]।

আমূল

আমূল [ āmūla ] বিণ. মূল পর্যন্ত বিস্তৃত; সম্পূর্ণ (আমূল পরিবর্তন)। ক্রি-বিণ. ১. মূল পর্যন্ত বা মূল থেকে; ২. আগাগোড়া, পুরোপুরি (আমূল বদলে গেছে)। [সং. আ + মূল]।

আমুদে

আমুদে [ āmudē ] বিণ. আমোদপ্রিয়; আমোদ বা রঙ্গরসিকতা করতে পারে এমন (আমুদে লোক); রসিক; হাসিখুশি। [সং. আমোদ + বাং. ইয়া > এ]।

আমুক্ত

আমুক্ত [ āmukta ] বিণ. ১. ঈষত্ মুক্ত, একটুখানি মুক্ত বা উন্মুক্ত; ২. পরিত্যক্ত। [সং. আ + √মুচ্ + ত]।

আমিষাশী

আমিষাশী (-শিন্)–বিণ. আমিষভোজী, আমিষ খাদ্য খায় এমন।

আমিষ

আমিষ [ āmişa ] বি. ১. মাংস; ২. মাছ-মাংসজাতীয় জৈব খাদ্য, আঁষ। [সং. আ + √মিষ্ + অ]। আমিষাশী (-শিন্)–বিণ. আমিষভোজী, আমিষ খাদ্য খায় এমন।

আমিরওমরাহ

আমিরওমরাহ, আমিরওমরা–বি. ১. সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; ২. মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী।

আমিরি

আমিরি–বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)।