আহার
আহার [ āhāra ] বি. ১. খাদ্যগ্রহণ, ভোজন; ২. খাদ্য (আহার জোটানো); ৩. আহরণ, সংগ্রহ। [সং. আ + √ হৃ + অ]। আহারবিহার–বি. ভোজন ও ভ্রমণ; খাওয়াদাওয়া। আহারান্ত–বি. আহারের বা ভোজনের শেষ। আহারার্থী (-র্থিন্)–বিণ. বি. ভোজন করতে ইচ্ছুক, খেতে চায় এমন (ব্যক্তি)। আহারী (-রিন্)–বিণ. ১. ভোজনকারী (মিতাহারী); ২. প্রচুর আহার করতে পারে এমন। আহারীয়–বিণ. ভোজনের যোগ্য।