আ আয়ত্ত আয়ত্ত [ āỷatta ] বিণ. ১. অধীন, অধিকৃত; ২. অধিগত (‘সমস্ত ঘটনাই মানববুদ্ধির আয়ত্ত নহে’: শরত্); ৩. কবলিত (দৈবায়ত্ত, করায়ত্ত)। বি. অধিকার (আয়ত্তের বাইরে, আয়ত্তে আনা)। [সং. আ + যত + ত]। বি. আয়ত্তি, আয়ত্ততা।
আ আয়তি আয়তি১ [ āỷati ] বি. সধবার লক্ষণ বা অবস্হা; এয়োতি। [অবিধ্বত্ব > আয়ত + ই, তু. এয়োতি]। আয়তি২ [ āỷati ] বি. দৈর্ঘ্য, লম্বার দিকে বিস্তার; আয়তন। [সং. আ + √ যম্ + তি]। আয়তি৩ [ āỷati ] বি. ১. ভবিষ্যত্ কাল, উত্তর কাল; ২. ফলদানকাল; ৩. সন্তান; বংশধর। [সং. আ + √ যা + তি]।
আ আয়তনেত্র আয়তনেত্র, আয়তলোচন [ āỷata-nētra, āỷata-lōcana ] বিণ. বড় ও টানা টানা চোখবিশিষ্ট। [সং. আয়ত + নেত্র, লোচন]।
আ আয়তন আয়তন [ āỷatana ] বি. ১. ক্ষেত্রমান, area; ২. ঘনমান, volume; ৩. প্রস্হ, পরিসর, বিস্তার; ৩. মন্দির, গৃহ, প্রতিষ্ঠান (অচলায়তন); ৪. যজ্ঞবেদি; ৫. (বৌ. শা.) চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়। [সং. আ + √ যত + অন]।
আ আয়ত আয়ত১ [ āỷata ] বিণ. ১. বিস্তৃত, চওড়া, টানা টানা (আয়তনেত্র); ২. (সমচতুষ্কোণ সম্বন্ধে) বিষমবাহুবিশিষ্ট (আয়তক্ষেত্র)। [সং. আ + √যম্ + ত]। আয়ত২ [ āỷata ] বি. এয়োতি। [আয়তি১ দ্র]।
আ আয় আয় [ āỷa ] বি. ১. রোজগার, উপার্জন, কোনো কাজের বা শ্রমের বিনিময়ে অর্থাগম; ২. উপস্বত্ব। [সং. আ + √অয়্ + অ]। আয়কর–বি. আয়ের উপর ধার্য কর, income tax. বিণ. আয়জনক; লাভজনক। আয়ব্যয়–বি. রোজগার ও খরচ; জমাখরচ।