আরোপ
আরোপ [ ārōpa ] বি. ১. এক বস্তুতে অন্য বস্তুর গুণ বা ধর্ম সংস্হাপন, অধ্যাস (রজ্জুতে সর্পের আরোপ); ২. অর্পণ, স্হাপন; ৩. অন্যায়ভাবে বা অসংগতভাবে দায়ী করা (দোষারোপ)। [সং. আ + √রুহ্ + ণিচ্ +অ]। আরোপক–বিণ. আরোপকারী বা আরোপণকারী। আরোপণ–বি. ১. আরোপ করা; ২. স্হাপন; ৩. আরোহণ করানো; ৪. ধনুকে জ্যা পরানো; ৫. শস্য রোপণ। আরোপিত–বিণ. আরোপ করা বা আরোপণ করা হয়েছে এমন।
আরামকেদারা
আরামকেদারা [ ārāma-kēdārā ] বি. হেলান দিয়ে আরামে বসার উপযোগী চেয়ার, easy chair. [সং. আরাম + পো. cadeira]।