আয়ুঃপ্রদ

আয়ুঃপ্রদ [ āỷuḥprada ] বিণ. যাতে আয়ু বাড়ে, আয়ুবৃদ্ধিকর। [সং. আয়ুঃ + প্রদ]।

আর্দ্রা

আর্দ্রা [ ārdrā ] বি. জ্যোতিষমতে সাতাশ নক্ষত্রের মধ্যে ষষ্ঠ নক্ষত্র। [সং. আর্দ্র + আ]।

আয়ু

আয়ু [ āỷu ] (-য়ুম্) বি. পরমায়ু; জীবনকাল (দীর্ঘায়ু ব্যক্তি, স্বল্পায়ু, আয়ুশেষ)। [সং. √ই + উস্]।

আর্দ্রক

আর্দ্রক [ ārdraka ] বি. আদা। [সং. আর্দ্র + ক]।

আয়ি

আয়ি [ āỷi ] আই-এর বানানভেদ।

আর্দ্র

আর্দ্র [ ārdra ] বিণ. ১. ভেজা, সজল (আর্দ্রনয়নে); ২. নরম (স্নেহার্দ্র)। [সং. √অর্দ্ + র]। বি. আর্দ্রতা।

আয়াসী

আয়াসী [ āỷāsī ] (-সিন্)–বিণ. পরিশ্রমী, যত্নশীল (উদ্দেশ্য সিদ্ধির জন্য সতত আয়াসী); উদ্যোগী। [সং. আ + √যম্ + ইন্]।

আর্থিক

আর্থিক [ ārthika ] বিণ. অর্থসম্বন্ধীয়, আর্থ (আর্থিক সচ্ছলতা, আর্থিক পরিস্হিতি)। [সং. অর্থ + ইক]।