আর্য
আর্য [ ārya ] বি. ১. প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল; ২. আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি; ৩. গুরুজন। বিণ. ১. মান্য, পূজা; ২. শ্রেষ্ঠ; ৩. সত্কুলজাত; ৪. সুসভ্য। [সং. √ঋ + য]। আর্যতা–বি. আর্যের ভাব; সদাচার। আর্যপুত্র–বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী। আর্যসমাজ–বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা–বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ। বি. ১. শাশুড়ি; ২. মাননীয়া নারী; ৩. সংস্কৃত ছন্দোবিশেষ; ৪. (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)। আর্যাবর্ত–বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]।