আল
আল১ [ āla ] বি. জমির বাঁধ, আইল, এক জমি থেকে তার পাশের জমিকে আলাদা করার জন্য নির্মিত বাঁধ। [সং. আলি]। আল২ [ āla ] বি. ১. কীটপতঙ্গাদির হুল; ২. কোনো বস্তুর সূক্ষ্ম প্রান্ত (লাট্টুর আল); ৩. বেধনাস্ত্র, awl (জুতো সেলাইয়ের আল); ৪. খোঁচা, তীক্ষ্ণ বাক্যবাণ (কথার আল)। [সং. অল]। আলকাটা–বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা।