আশংসিত

আশংসিত–বিণ. প্রত্যাশিত; আকাঙ্ক্ষিত; প্রার্থিত; সম্ভাবিত। বি. আশংসা, আশংসন।

আসর

আসর [ āsara ] বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা–ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো–ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা–ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া।

আসমুদ্রহিমাচল

আসমুদ্রহিমাচল–বিণ. ক্রি-বিণ. সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত। বি. সমগ্র ভারতবর্ষ।

আশংসন

আশংসন, আশংসা [ āśaṃsana, āśaṃsā ] বি. ১. আশা, প্রত্যাশা; ২. কামনা (শুভাশংসা); ৩. সম্ভাবনা। [সং. আ + √ শন্স্ + অন, অ + আ]। আশংসিত–বিণ. প্রত্যাশিত; আকাঙ্ক্ষিত; প্রার্থিত; সম্ভাবিত।

আসমুদ্র

আসমুদ্র [ āsamudra ] বিণ. ক্রি-বিণ. সমুদ্র পর্যন্ত (আসমুদ্র হিমাচল)। [সং. আ + সমুদ্র]। আসমুদ্রহিমাচল–বিণ. ক্রি-বিণ. সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত। বি. সমগ্র ভারতবর্ষ।

আশ

আশ১ [ āśa ] বি. আহার, ভোজন (প্রাতরাশ)। [সং, √ অশ্ + অ]। আশ১ [ āśa ] বি. আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা (আশ মিটিয়ে খাও)। [< সং. আশা বা আশয়]। আশ মিটিয়ে–ক্রি-বিণ. মনের সাধ পূরণ করে।।

আসমাপ্ত

আসমাপ্ত [ āsamāpta ] বিণ. সমাপ্ত (‘আসমাপ্ত মুহুর্তের ঊর্ধ্বশ্বাস গতি’: সু. দ.)। [সং. আ + সমাপ্ত]।

আসমান

আসমান [ āsamāna ] আশমান [ āśamāna ] এর বানানভেদ।