আত্মদ্রোহী

আত্মদ্রোহী (-হীন্)–বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী।

আত্মদান

আত্মদান–বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন।

আত্মদর্শী

আত্মদর্শী (-র্শিন্)–বিণ. আত্মদর্শনকরতে পারে এমন।

আত্মদর্শন

আত্মদর্শন–বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার।

আত্মদমন

আত্মদমন–বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা।