আত্মবিক্রয়

আত্মবিক্রয়–বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন।

আত্মবিকাশ

আত্মবিকাশ–বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ।

আত্মবশ

আত্মবশ–বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা।

আত্মবলি

আত্মবলি, আত্মবলিদান–আত্মদান-এর অনুরূপ।

আত্মবর্গ

আত্মবর্গ–বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন।

আত্মবন্ধু

আত্মবন্ধু–বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু।

আত্মবঞ্চনা

আত্মবঞ্চনা–বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো।