আত্মবিলোপী

আত্মবিলোপী–বিণ. আত্মবিলোপ ঘটায় এমন (‘আত্মবিলোপী কালধারায়’)। বি. আত্মবিলোপ।

আত্মবিলোপ

আত্মবিলোপ—বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। আত্মবিলোপী–বিণ. আত্মবিলোপ ঘটায় এমন (‘আত্মবিলোপী কালধারায়’)।

আত্মবিলাপ

আত্মবিলাপ–বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ।

আত্মবিরোধ

আত্মবিরোধ–বি. ১. নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; ২. গৃহবিবাদ।

আত্মবিদ

আত্মবিদ, আত্মবিদ্, আত্মবিত্–বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ।

আত্মবিচ্ছেদ

আত্মবিচ্ছেদ–বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ।