আত্মসম্পর্কীয়

আত্মসম্পর্কীয়, আত্মসম্বন্ধীয়–বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন।

আত্মসমাহিত

আত্মসমাহিত–বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়।

আত্মসমর্পণ

আত্মসমর্পণ–বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান।

আত্মসংযম

আত্মসংযম–বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা; মনকে বশ করা। বিণ. আত্মসংযমী (-মিন্)।

আত্মসংবরণ

আত্মসংবরণ–বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা।