আত্মহন্তা

আত্মহন্তা (-ন্তৃ)–বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) আত্মহন্ত্রী।

আত্মহত্যা

আত্মহত্যা–বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ।

আত্মস্হ

আত্মস্হ–বিণ. ১. আত্মায় স্হিত; ২. হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; ৩. প্রকৃতিস্হ।

আত্মসাত্

আত্মসাত্–বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত।

আত্মসর্বস্ব

আত্মসর্বস্ব–বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর।