আত্মানুশাসন

আত্মানুশাসন [ ātmānu-śāsana ] বি. আত্মার বিশেষ উপদেশ বা নির্দেশ। [সং. আত্মন্ + অনুশাসন]।

আত্মাধীন

আত্মাধীন [ ātmādhīna ] বিণ. স্ববশ, স্বাধীন। [সং. আত্মন্ + অধীন]।

আত্মাদর্শ

আত্মাদর্শ [ ātmādarśa ] বি. নিজের দৃষ্টান্ত, নিজের দ্বারা স্হাপিত আদর্শ। [সং. আত্মন্ + আদর্শ]।

আত্মাদর

আত্মাদর [ ātmādara ] বি. নিজের প্রতি শ্রদ্ধা, self-esteem. [সং. আত্মন্ + আদর]।

আত্মা

-আত্মা [ -ātmā ] (-ত্মন্) বি. ১. দেহের মধ্যে অধিষ্ঠিত চৈতন্যময় সত্তা, জীবাত্মা, soul; ২. পরমাত্মা, ব্রহ্ম; ৩. স্বরূপ; স্বয়ং; ৪. শরীর; ৫. হৃদয়, মন; স্বভাব (পুণ্যাত্মা)। [সং. √ অত্ + মন্]।

আত্মক

-আত্মক [ -ātmaka ] বিণ. (সমাসের উত্তরপদে অর্থাত্ পরপদে) গুণবিশিষ্ট, প্রকৃতিবিশিষ্ট (হিংসাত্মক, ধংসাত্মক, রসাত্মক)। স্ত্রী. -আত্মিকা।

আত্মহারা

আত্মহারা–বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়।