আত্মাপহারক
আত্মাপহারক, আত্মাপহারী [ ātmāpa-hāraka, ātmāpa-hārī ] (-রিন্)–বিণ. নিজের পরিচয় গোপনকারী; প্রতারক। [সং. আত্মন্ + অপহারক, অপহারিন্]।
আত্মানুসন্ধান
আত্মানুসন্ধান, আত্মান্বেষণ–বি. ১. আত্মস্বরূপের অনুসন্ধান, ব্রহ্মজ্ঞান লাভের জন্য অনুসন্ধান বা সাধনা; ২. নিজের দোষ-গুণের বিচার। [সং. আত্মন্ + অনুসন্ধান, অন্বেষণ]।