আত্মীয়

আত্মীয় [ ātmīỷa ] বিণ. স্বকীয়, স্বীয়, নিজের। বি. স্বজন, কুটুম্ব, জ্ঞাতি; বন্ধুবান্ধব। [সং. আত্মন্ + ঈয়] স্ত্রী. আত্মীয়া। আত্মীয়তা–বি. হৃদ্যতা; কুটুম্বিতা, জ্ঞাতিত্ব; বন্ধুত্ব। আত্মীয়বন্ধু, আত্মীয়স্বজন–বি. বন্ধুবান্ধব, নিজের লোকজন।

আত্মীকরণ

আত্মীকরণ [ ātmī-karaņa ] বি. আত্মার ভিতর অর্থাত্ নিজের ভিতর গ্রহণ করা, assimilation; আত্মসাত্ করা। [সং. আত্মন্ + ঈ] (চিব)+ √কৃ + অন]।

আত্মিক

আত্মিক [ ātmika ] বিণ. হৃদয়ঘটিত, হার্দ্য (আত্মিক সম্পর্ক)। [সং আত্ম + ইক]।

আত্নাহুতি

আত্নাহুতি [ ātnāhuti ] বি. নিজেকে আহুতি দেওয়া, নিজের জীবন বিসর্জন। [সং. আত্মন্ + আহুতি]

আত্মাশ্রয়ী

আত্মাশ্রয়ী–বিণ. আত্মনির্ভর, নিজের উপর নির্ভর করে এমন, স্বাবলম্বী। বি. আত্মাশ্রয়।

আত্মাশ্রয়

আত্মাশ্রয় [ ātmāśraỷa ] বি. স্বাবলম্বন, নিজের উপর নির্ভর। বিণ. স্বাবলম্বী, নিজের উপর নির্ভর করে এমন। [সং. আত্মন্ + আশ্রয়]। আত্মাশ্রয়ী–বিণ. আত্মনির্ভর, নিজের উপর নির্ভর করে এমন, স্বাবলম্বী।

আত্মারাম

আত্মারাম [ ātmā-rāma ] বিণ. ১. ব্রহ্মজ্ঞান লাভ করার ফলে আত্মাতেই পরমানন্দ অনুভবকারী; আত্মতৃপ্ত, আত্মতুষ্ট। ২. (বাং. অর্থ) বি. আত্মাপুরুষ; প্রাণপাখি; প্রাণ; মন; টিয়া ময়না প্রভৃতিকে আদরের সম্বোধন (‘বল বাবা আত্মারাম’)। [সং. আত্মন্ + আরাম।]

আত্মাভিমানী

আত্মাভিমানী (-নিন্)–বিণ. অহংকারী। বি. আত্মাভিমান। স্ত্রী. আত্মাভিমানিনী।

আত্মাভিমান

আত্মাভিমান [ ātmābhi-māna ] বি. নিজের সম্পর্কে গর্ব; অহংকার। [সং. আত্মন্ + অভিমান]। আত্মাভিমানী (-নিন্)–বিণ. অহংকারী। স্ত্রী. আত্মাভিমানিনী।

আত্মাপুরুষ

আত্মাপুরুষ [ ātmā-puruşa ] (অশু.) বি আত্মা; প্রাণ। [সং. আত্মা + পুরুষ]। আত্মাপুরুষ খাঁচাছাড়া হওয়া–ক্রি. বি দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়া; মৃত্যু ঘটা বা সেইরকম অবস্হা হওয়া। আত্মাপুরুষ (বা আত্মারাম) শুকিয়ে যাওয়া–ক্রি. বি. অত্যন্ত ভয় পাওয়া, ভয়ে আড়ষ্ট হওয়া।