আথাল

আথাল [ āthāla ] বি গোয়াল, গোহাল (আথাল-ভরা গোরু)। [দেশি]

আথান্তর

আথান্তর [ āthāntara ] আতান্তর [ ātāntara ] এর রুপভেদ।

আত্রেয়

আত্রেয় [ ātrēỷa ] বি. অত্রিমুনির পুত্র। বিণ. অত্রিমুনির বংশজাত। [সং. অত্রি + এয়]। স্ত্রী. আত্রেয়ী। বি. অত্রির পত্নী। বিণ. অত্রির বংশে জাতা।

আত্যয়িক

আত্যয়িক [ ātyaỷika ] বিণ. ১. অত্যয় বা বিনাশসম্বন্ধীয়; ২. বিপ়জ্জনক; ৩. জীবনহানিকর। [সং. অত্যয় + ইক]।

আত্যন্তিক

আত্যন্তিক [ ātyantika ] বিণ. অত্যধিক, খুব বেশি; অশেষ; অত্যধিক পরিমাণবিশিষ্ট, extreme [সং. অত্যন্ত + ইক] বি. আত্যন্তিকতা।

আত্মৌপম্য

আত্মৌপম্য–বি. নিজের সঙ্গে সাদৃশ্য; স্বীয় দৃষ্টান্ত। বিণ. আত্মোপম।