আ আদল আদল [ ādala ] বি. ১. (বিশেষত চেহারার) সাদৃশ্য (ছেলেটির মুখে তার বাবার মুখের আদল আছে); ২. আভাস। [সং. আদর্শ]
আ আদর্শ আদর্শ [ ādarśa ] বি. ১. অনুকরণীয় বিষয়, ideal উদ্দেশ্য ও লক্ষ্য; ২. নমুনা, model (রচনার আদর্শ); ৩. দর্পণ, আয়না। বিণ. অনুকরণীয় (আদর্শ চরিত্র)। [সং. আ + √দৃশ্ + অ]।
আ আদরণীয় আদরণীয়–বিণ. আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। বি. আদরণীয়। আদরিণী–বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।
আ আদর আদর [ ādara ] বি ১. যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); ২. স্নেহ, প্রীতি; সোহাগ; ৩. শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। আদরণীয়–বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী–বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।
আ আদমি আদমি, [ ādami, ] (বর্জি.) আদমী–বি. ১. মানুষ, ব্যক্তি, লোক; ২. (হিন্দির প্রভাবে) পতি, স্বামী; ৩. মরদ, মানুষের মতো মানুষ। [আ. আদম্]।
আ আদনশুমার আদনশুমার, আদমশুমারি [ ādana.śumāra, ādama.śumāri ] (বর্জি) আদম.সুমারি বি. লোকগণনা, জনসংখ্যা গণনা। [আ. আদম্ + ফা শুমার]