আদায়

আদায় [ ādāỷa ] বি. ১. সংগ্রহ, উশুল (কর আদায়); ২. লাভ (দাবি) আদায় করা); ৩. পরিশোধ (দেনা আদায়)। [আ. আদা]।

আদাব

আদাব [ ādāba ] বি. (মুস.) সালাম, নমস্কার, অভিবাদন। [আ. আদাব]।

আদানপ্রদান

আদানপ্রদান–বি. দেওয়া-নেওয়া, গ্রহণ ও দান; সামাজিক সম্পর্ক স্হাপন (আদান-প্রদানের মাধ্যমেই গড়ে ওঠে সুসম্পর্ক)।

আদান

আদান [ ādāna ] বি. গ্রহণ; নেওয়া। [সং. আ (বিপরীত অর্থে) + দান]। আদানপ্রদান–বি. দেওয়া-নেওয়া, গ্রহণ ও দান; সামাজিক সম্পর্ক স্হাপন (আদান-প্রদানের মাধ্যমেই গড়ে ওঠে সুসম্পর্ক)।

আদাড়ে

আদাড়ে–বিণ. আদাড়ের; নোংরা; জংলা; নিকৃষ্ট (ওই আদাড়ে হাঁড়ি আমি ঘরে তুলব না।)

আদাড়পাদাড়

আদাড়-পাদাড়–বি. বাড়ির পিছনের বা আশপাশের আবর্জনাপূর্ণ জায়গা; অবাঞ্ছিত জায়গা (কেন তখন থেকে আদাড়েপাদাড়ে ঘুরে বেড়াচ্ছ ?)।

আদাড়

আদাড় [ ādāḍ ] বি. আবর্জনা বা নোংরা জিনিস ফেলবার জায়গা, আঁস্তাকুড়। [দেশি] আদাড়-পাদাড়–বি. বাড়ির পিছনের বা আশপাশের আবর্জনাপূর্ণ জায়গা; অবাঞ্ছিত জায়গা (কেন তখন থেকে আদাড়েপাদাড়ে ঘুরে বেড়াচ্ছ ?)। আদাড়ে–বিণ. আদাড়ের; নোংরা; জংলা; নিকৃষ্ট (ওই আদাড়ে হাঁড়ি আমি ঘরে তুলব না।)

আদা

আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা–ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া।  আদায়-কাঁচকলায়–পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী–বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী–তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত।

আদলি

আদলি, আধলি [ ādali, ādhali ] বি. আধখানা হাঁড়ি; চারা রোপণের জন্য ব্যবহৃত ভাঙা হাঁড়ির আধখানা (‘আদলি উপরে কেবা কদলি রোপলি রে’: চণ্ডী)। [সং. অর্ধস্হালী]