আদিনাথ

আদিনাথ [ ādinātha ] বি. ঈশ্বর; মহাদেব।

আদিকারণ

আদিকারণ–বি. ১. মূল কারণ; ২. পরমব্রহ্ম।

আদিকান্ড

আদিকান্ড–বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়।

আদিকবি

আদিকবি–বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি।

আদিঅকৃত্রিম

আদিঅকৃত্রিম–বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত।

আদি

আদি [ ādi ] বি. ১. আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি (‘নাহি তুঁয়া আদি অবসানা’: বিদ্যা); উত্পত্তিস্হান; (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। ২. প্রথম (আদি কবি); মূল (আদি বাসস্হান)। [সং. আ + √ দা + ই]। আদিঅকৃত্রিম–বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। আদিকবি–বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। আদিকান্ড–বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। আদিকাব্য–বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। আদিকারণ–বি. ১. মূল কারণ; ২. পরমব্রহ্ম। আদিকাল–বি. প্রাচীন কাল। আদিদেব–বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। আদিনাথ–বি. ঈশ্বর; মহাদেব। আদিপুরাণ–বি. ব্রহ্মপুরাণ। আদিপুরুষ–বি. বংশের প্রথম পুরুষ। আদিবাসী (-সিন্)–বি. আদিম অধিবাসী বা জাতি। আদিভূত–বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী. আদিভূতা। আদিরস–বি....

আদালত

আদালত [ ādālata ] বি. বিচারালয়, কোর্ট, court [আ. আদালত্]। আদালতি–বিণ. আদালতসম্বন্ধীয়।

আদালতি

আদালতি–বিণ. আদালতসম্বন্ধীয়। বি. আদালত।