আ আদুরে আদুরে [ ādurē ] বিণ. ১. অতিরিক্ত আদরের; ২. অতিরিক্ত প্রশ্রয় পায় এমন; ৩. অত্যন্ত আবদার বা বায়না করে এমন। [সং. আদর + বাং. ইয়া > এ]। স্ত্রী. আদুরি। আদুরে গোপাল–বি. অতিরিক্ত আদরযত্নে যে ছেলেকে পালন করা হয়।
আ আদিষ্ট আদিষ্ট [ ādişţa ] বিণ. আদেশপ্রাপ্ত, আজ্ঞাপ্রাপ্ত; উপদেশ বা নির্দেশ পেয়েছে এমন; নিযুক্ত। [সং. আ + √ দিশ্ + ত]।
আ আদিশূর আদিশূর [ ādi.śūra ] বি. প্রাচীন বাংলার পরাক্রান্ত হিন্দু রাজা। এঁকে দক্ষিণরাঢ়ী কায়স্হদের (মতান্তরে ব্রাহ্মণদের) পূর্বপুরুষ বলে মনে করা হয়। [সং. আদি + শূর]।
আ আদিম আদিম [ ādima ] বিণ. ১. প্রথম (আদিম প্রবৃত্তি); ২. অতি প্রাচীন (‘দেখা হত যদি কোনও আদিম ফাল্গুনে’: সু. দ; আদিম জাতি)। [সং. আদি + ম]।
আ আদিত্য আদিত্য [ āditya ] বি. অদিতির পুত্র (বিবস্বান্ অর্যমা পূষা ত্বষ্টা সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু ও উরুক্রম এই দ্বাদশ পুত্র)। [সং. অদিতি + য]।
আ আদিখ্যেতা আদিখ্যেতা, আধিখ্যেতা [ ādikhyētā, ādhikhyētā ] বি. বাড়া বাড়ি; ভান; ন্যাকামি (ছেলেকে নিয়ে এত আদিখ্যেতা সহ্য করা যায় না)। [সং. আধিক্য]।