আদ্য

আদ্য [ ādya ] বিণ. ১. প্রথম; আদিম; আদিতে জন্ম এমন; ২. শ্রেষ্ট। [সং. আদি + য]। আদ্যশ্রাদ্ধ–বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ। আদ্যন্ত–বি. ১. প্রথম ও শেষ; ২. প্রথম থেকে শেষ। বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া ; পূর্বাপর। আদ্যপ্রান্ত–বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ। ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)। আদ্যরস–বি. আদিরস। আদ্যশ্রাদ্ধ–বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়া বাড়ি।

আদ্যা

আদ্যা [ ādyā ] বিণ. (স্ত্রী) আদিভূতা, আদিতে জন্ম হয়েছে এমন। বি. (স্ত্রী) ১. প্রকৃতি; ২. পরমেশ্বরী; ৩. মহাবিদ্যা; মহামায়া; ৪. দূর্গা; ৫. কালী। [সং. আদ্য + আ]। আদ্যাশক্তি–বি. মহামায়া; জগত্সৃষ্টির আদি কারণ; পরমেশ্বরী।

আদ্যশ্রাদ্ধ

আদ্যশ্রাদ্ধ–বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়া বাড়ি।

আদ্যপ্রান্ত

আদ্যপ্রান্ত–বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ। ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)।

আদ্যন্ত

আদ্যন্ত–বি. ১. প্রথম ও শেষ; ২. প্রথম থেকে শেষ। বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া ; পূর্বাপর।

আদ্যকৃত্য

আদ্যকৃত্য–বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ।

আদৌ

আদৌ [ ādau ] অব্য. ক্রি-বিণ. ১. আদিতে; আগে; ২. (বিশেষ বাং. অর্থ) মোটেই, আদপে (কথাটা আদৌ সত্য নয়)। [সং. আদি শব্দের ৭.মী বিভক্তির রূপ]।

আদেষ্টা

আদেষ্টা [ ādēşţā ] (-ষ্টৃ) বিণ. আদেশদানকারী, আদেশক। [সং. আ + √ দিশ্ + তৃ]।