অক্রোধন

অক্রোধন–বিণ. (সহজে) ক্রুদ্ধ হয় না এমন।

অক্রেয়

অক্রেয়–বিণ.  ১. ক্রয় করবার বা কেনার অসাধ্য বা অযোগ্য, কেনা যায় না এমন;  ২. দুর্মূল্য, আক্রা। [সং. ন+ক্রেয়]।

অকিঞ্চন

অকিঞ্চন–বিণ.  ১. নিঃস্ব, দরিদ্র; ২. দুঃখী;  ৩. সামান্য, তুচ্ছ;  ৪. ইতর;  ৫. মূঢ। বি. নিঃস্বতা, সংগতিহীনতা, দারিদ্র। [সং. ন (নাই)+কিঞ্চন (=কিছুই) যার]।

অক্রূর

অক্রূর–বিণ. অকুটিল, সরল, ক্রূরতাহীন। বি. শ্রীকৃষ্ণের পিতৃব্য (ইনি কিশোর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিলেন)। [সং. ন+ক্রূর]।

অকালী

অকালী–অকালি-এর বানানভেদ।

অকালি

অকালি–বি. শিখসম্প্রদায়বিশেষ (এরা ঈশ্বরোপাসনাকালে অকালপুরুষকে অর্থাত্ অবিনশ্বর আত্মাকে ভজনা করে)।