অ অকুণ্ঠ অকুণ্ঠ–বিণ. ১. অসংকুচিত, সংকোচ বা কুণ্ঠা নেই এমন, কুণ্ঠাহীন; ২. অকাতর (অকুণ্ঠিত স্বীকারোক্তি, তিনি দানে অকুণ্ঠ); ৩. অপ্রতিহত; ৪. অক্ষুব্ধ। [সং.ন+কুণ্ঠা (সমাসান্ত), ন+কুণ্ঠিত]।
অ অকুস্হল অকুস্হল–বি. দুর্ঘটনার স্হান, যেখানে দুর্ঘটনা বা অপরাধ ঘটেছে (কিছুক্ষণের মধ্যেই পুলিশ অকুস্হলে এসে হাজির হল)।
অ অক্লিষ্টকর্মা অক্লিষ্টকর্মা–বিণ. কর্মে যার ক্লেশবোধ নেই, কর্মে যে ক্লান্তিহীন; অক্লেশে বা অনায়াসে কাজ করে এমন।
অ অক্লিষ্ট অক্লিষ্ট–বিণ. ১. ক্লেশহীন, যে ক্লিষ্ট হয় না বা কষ্ট পায় না; ২. অক্লান্ত, ক্লান্তিহীন, শ্রান্তিহীন; ৩. অদম্য; ৪. নিবৃত্তিহীন (অক্লিষ্ট যত্ন); ৫. অম্লান (অক্লিষ্ট কান্তি)। [সং. ন+ক্লিষ্ট]।