অক্ষ
অক্ষ–বি. ১. খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); ২. পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; ৩. তুঁতে; ধুনা; ৪. ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); ৫. আত্মা; ৬. জ্ঞান; ৭. জন্মান্ধ ব্যক্তি; ৮. সাপ; ৯. গরুড়; ১০. রাবনের জনৈক পুত্র; ১১. (বাণি.) এক ভরি; ১২. (বৈদ্য.) দুই তোলা; ১৩. (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); ১৪. রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; ১৫. গ্রহগণের পরিভ্রমণপথ, axis; ১৬. প্রাণীদেহের প্রধান অস্হি, axis; ১৭. (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; ১৮. আইন বা রাজনীতি; ১৯. রথ; ২০. রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. ২১. মাষা। [সং. √ অক্ষ্+অ]।