অক্ষবৃত্ত

অক্ষবৃত্ত–বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude.

অক্ষর

অক্ষর–বি.  ১. বর্ণ, letter (অক্ষরজ্ঞান); ২. যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; ৩. শিব; ৪. বিষ্ণু; ৫. আকাশ; ৬. (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; ৭. (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]।