অক্ষটি

অক্ষটি (অপ্র.)–বি. শিকারি, ব্যাধ। [সং. আখেটিক]।

অক্ষরপরিচয়

অক্ষরপরিচয়–বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)।

অক্ষশক্তি

অক্ষশক্তি–বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis.

অক্ষমালা

অক্ষমালা–বি.  ১. রুদ্রাক্ষমালা, জপমালা;  ২. (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী।