অক্ষান্তি

অক্ষান্তি–বি.  ১. অক্ষমা, অসহিষ্ণুতা;  ২. ঈর্ষা। [সং ন+ ক্ষান্তি]।

অক্ষাংশ

অক্ষাংশ–বি. বিষুববৃত্ত থেকে উত্তর কিংবা দক্ষিণ দিকে কোনো স্হানের কৌণিক দূরত্ব, degrees of latitude (বি.প.)। [সং. অক্ষ+অংশ]।

অক্ষতযোনি

অক্ষতযোনি–বিণ. (স্ত্রী.) যৌনসংগম করেনি এমন, যৌনসংগমের দ্বারা যার যোনি ক্ষত হয়নি; নির্দোষ কুমারী।

অক্ষার

অক্ষার–বিণ. যাতে ক্ষার পদার্থ নেই বা ক্ষার স্বাদ নেই। [সং. ন+ক্ষার]।

অক্ষতদেহ

অক্ষতদেহ–বি. ক্ষতহীন দেহ বা শরীর। বিণ. ক্ষতহীন দেহবিশিষ্ট।

অক্ষরবৃত্ত

অক্ষরবৃত্ত–বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)।

অক্ষত

অক্ষত–বিণ. ১. ক্ষত বা আঘাতপ্রাপ্ত হয়নি এমন, অনাহত; অচ্ছিন্ন;  ২. নিখুঁত। বি.  ১. আতপ চাল; ২. যব;  ৩. খই। [সং. ন+ক্ষত]।