অগাধ
অগাধ–বিণ. ১. তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); ২. অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); ৩. বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); ৪. অনন্তবিস্তার (‘অগাধ আকাশে’: রবীন্দ্র); ৫. অপার (অগাধ স্নেহ)। [সং. ন+গাধ]। সমার্থক শব্দঃ অতল অতিশয় গভীর অতলস্পর্শী তলহীন গহীন বিপুল প্রভূত অঢেল প্রচুর বিস্তর দেদার অপরিসীম সীমাহীন অপরিমেয় অপার অশেষ অসীম অফুরন্ত অফুরান অনন্ত অপ্রমিত অপ্রমেয়