অ অগোচর অগোচর–বিণ. ১. বুদ্ধির বা জ্ঞানের বহির্ভূত (স্বপ্নেরও অগোচর); ২. অজ্ঞাত; ৩. অপ্রত্যক্ষ। [সং. ন+গোচর]। সমার্থক শব্দঃ অদৃশ্য অদৃষ্ট অলক্ষ্য অদেখা অপ্রতীয়মান অচাক্ষুষ অলোকিত অপ্রেক্ষিত অদৃষ্টিগোচর অনবলোকিত অতীন্দ্রিয় দৃষ্টিবহির্ভূত
অ অগোচরে অগোচরে–ক্রি-বিণ. অজ্ঞাতে, অজ্ঞাতসারে, গোপনে (ব্যাপারটা আমার অগোচরে ঘটেছে)। সমার্থক শব্দঃ আড়ালে অলক্ষ্যে অলক্ষিতে তলেতলে অজ্ঞাতসারে অসাক্ষাতে গোপনে চুপিসাড়ে চুপিচুপি লোকচক্ষুর অন্তরালে দৃষ্টির বাইরে