অক্ষোভ

অক্ষোভ–বিণ.  ১. ক্ষোভহীন; ২. প্রশান্ত;  ৩. খেদহীন; ৪. অক্লান্ত (অক্ষোভ শরীর)। বি. ক্ষোভহীনতা; প্রশান্তি; আকুলতার অভাব। [সং. ন+ক্ষোভ]।

অগোর

অগোর১–বি. অগুরু, সুগন্ধি কাঠবিশেষ (‘সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন’: ক. ক.)। [< সং. অগুরু]। অগোর২–বিণ.  ১. অচেতন, অজ্ঞান;  ২. মুগ্ধ (‘দিবানিশি রহত অগোর’: গো. দা.)। [সং. অঘোর]।

অক্ষুব্ধ

অক্ষুব্ধ–বিণ.  ১. ক্ষুব্ধ বা বিচলিত নয় এমন (অক্ষুব্ধ চিত্তে); ২. প্রশান্ত, ধীর, শান্ত। [সং. ন+ক্ষুব্ধ]।

অগোপনীয়

অগোপনীয়–বিণ. প্রকাশ্য, গোপন করবার অযোগ্য এমন. গোপন করা উচিত নয় এমন।

অগোপন

অগোপন–বি. গোপনতার অভাব। বিণ. প্রকাশ্য। [সং. ন+গোপন]।

অক্ষুণ্ণ

অক্ষুণ্ণ–বিণ.  ১. ক্ষুণ্ণ হয়নি বা মলিন হয়নি এমন (অক্ষুণ্ণ ভালোবাসা, অক্ষুণ্ণ সম্পর্ক); ২. মনস্তাপহীন;  ৩. অটুট (অক্ষুণ্ণ স্বাস্হ্য, অক্ষুণ্ণ মনোবল, অক্ষুণ্ণ প্রতাপ); ৪. বলবত্, বজায় (তার শক্তি অক্ষুণ্ণ আছে); অব্যাহত। [সং. ন+ক্ষুণ্ণ]।

অগোছালো

অগোছালো–বিণ. বিশৃঙ্খল, বেহিসাবি (অগোছালো সংসার, অগোছালো স্বভাব)। [বাং. অ+গোছালো]।

অক্ষীয়

অক্ষীয়–বিণ. অক্ষসম্বন্ধীয়, কৌণিক, axile. [সং. অক্ষ+ ঈয়]।