অ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড–বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)।
অ অখণ্ডিত অখণ্ডিত–বিণ. খণ্ডিত নয় এমন; অবিভক্ত; ভুল বা ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়নি এমন (মত, যুক্তি প্রভৃতি)।
অ অগ্নি অগ্নি–বি. ১. যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; ২. ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; ৩. তেজ, শক্তি; ৪. পরিপাকশক্তি, ক্ষুধা; ৫. জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি]।