অখলা

অখলা–বিণ. অখল-এর স্ত্রীলিঙ্গ।

অগ্নিকোণ

অগ্নিকোণ–বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)।

অখল

অখল–বিণ. খল বা কুটিল নয় এমন; ছলনাশূন্য, সরল; কুটিলতাহীন (‘না ঠেলহ ছলে অবলা অখলে’: চণ্ডী.)। [সং. ন+খল]। বিণ. (স্ত্রী) অখলা।

অখন

অখন–অব্য. (আঞ্চ.) এখন। [বাং. এখন < সং. এক্ষণে]।

অখন-তখন

অখন-তখন–বিণ. এখন-তখন-এর আঞ্চ. রূপ।

অগ্নিকুণ্ড

অগ্নিকুণ্ড–বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)।

অখদ্যে-অবদ্যে

অখদ্যে-অবদ্যে–বিণ. ওঁচা (এমন অখদ্যে-অবদ্যে জিনিস আমি কিনি না); অপদার্থ, অকর্মণ্য।