অ অগ্নিগর্ভ অগ্নিগর্ভ–বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)।
অ অখিল অখিল–বিণ. সমুদয়, সমস্ত, যাবতীয়, নিখিল, সমগ্র (অখিল ভারত)। বি. বিশ্ব, জগত্, চরাচর (সমগ্র অখিলে ব্যাপ্ত)। [সং. ন+খিল]।
অ অখাদ্য অখাদ্য–বিণ. আহারের অযোগ্য, যা খাওয়া যায় না। বি. কুখাদ্য (অখাদ্য খেয়ে বেঁচে থাকে বহু লোক); নিষিদ্ধ খাদ্য। [সং. ন+খাদ্য]।
অ অখাত অখাত–বিণ. (হ্রদ প্রভৃতি জলাশয়াদি সম্বন্ধে) খনন করা হয়নি বা খনন করে সৃষ্টি হয়নি এমন, স্বাভাবিকভাবে সৃষ্ট (অখাত হ্রদ)। [সং. ন+খাত]।