অগ্নিত্রয়

অগ্নিত্রয়–বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য।

অখ্যাতনামা

অখ্যাতনামা–বিণ. যার নাম সুপরিচিত নয় বা প্রসিদ্ধ নয় এমন।

অখ্যাত

অখ্যাত–বিণ.  ১. অপ্রসিদ্ধ, বিখ্যাত নয়; নগণ্য (‘এসো কবি অখ্যাত জনের’: রবীন্দ্র); ২. (বিরল) নিন্দিত। [সং. ন+খ্যাত]।

অগ্নিতপ্ত

অগ্নিতপ্ত–বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ।

অখুশী

অখুশী–অখুশি-এর বানানভেদ।

অগ্নিজিহ্ব

অগ্নিজিহ্ব–বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু।

অখুশি

অখুশি–বিণ. অসন্তুষ্ট। বি. অসন্তোষ। [বাং. অ < সং. ন+ফা. খুশি]।

অগ্নিজ

অগ্নিজ–বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়।